শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৩২ পিএম, ২০২২-১২-১২
আব্দুস সবুর খান, টঙ্গীঃ বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের সাড়ে চার কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারের হাউজ বিল্ডিং থেকে টঙ্গী ফায়ার সার্ভিস অংশের ঢাকামুখী দুটি লেন গত ৬ নভেম্বর খুলে দেওয়া হয়েছে। এর ফলে যানজট অনেকটাই কমে এসেছে। কিন্তু বর্তমানে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে টঙ্গী স্টেশন রোড মোড়। এই মোড়টি পাড়ি দিতে দীর্ঘসময় ব্যয় করতে হচ্ছে ঢাকামুখী যানবাহনকে।
টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল মহাসড়কের সংযোগস্থল হলো টঙ্গী স্টেশন রোড। ময়মনসিংহ ও ঘোড়াশাল থেকে আসা যানবাহনগুলো এই মোড়ে এসে ঢাকামুখী হয়। মোড়টি পার হতে পারলে মাত্র পাঁচ মিনিটেই প্রবেশ করা যায় ঢাকা শহরে। তবে এই মোড় পার হতেই এখন যত বিপত্তি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার দুই পাশে বিআরটি প্রকল্পের কাজ চলছে। পিলার তৈরির জন্য রাস্তা কাটা হয়েছে, আবার কোথাও রাস্তা খোঁড়াখুঁড়ির প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কটি দুই লেনের সড়কে পরিণত হয়েছে। এ কাজের জন্য মালামাল নামানোর সময় রাস্তা পুরোপুরি বন্ধ থাকে। এতে রাস্তায় ঢাকামুখী যানবাহনের চাপ বাড়তেই থাকে।
টঙ্গী স্টেশন রোড মোড় পার হতে পারলে এখন উত্তরার আজমপুর মোড়ে আসা যায় মাত্র চার থেকে পাঁচ মিনিটে। তবে বর্তমানে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে টঙ্গী স্টেশন রোড। এই মোড়টি পাড়ি দিতে দীর্ঘসময় ব্যয় করতে হচ্ছে ঢাকামুখী যানবাহনকে। যার কারণে অনেকটা বেগ পেতে হয় এবং দীর্ঘসময় যান চলাচল করতে পারে না। ফলে যানজট লেগে যায়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশের সদস্যদের।
ঢাকা-ময়মনসিংহ রোডের বাস চালক মিজান বলেন, সরকারের এই কাজের জন্য আমাদের কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে পুরো কাজটি শেষ হলে নিশ্চয়ই আমাদের জন্য ভালো হবে।
স্থানীয় বাসিন্দা আব্দুল হামিদ বলেন, টঙ্গী থেকে আব্দুল্লাহপুর রোডে সবসময় যানজট লেগে থাকত, এটা আমরা অনেক আগে থেকেই দেখে আসছি। তবে ফ্লাইওভার খুলে দেওয়ার পর থেকে আর আগের মতো যানজট লাগে না।
টঙ্গী স্টেশন রোড মোড়ে দায়িত্ব পালন করা ট্রাফিক ইন্সপেক্টর শাহাদাত হোসেন বলেন, মিলগেট মোড় থেকে টঙ্গী স্টেশন রোড পর্যন্ত পাইলিংয়ের কাজ শুরু হয়েছে। এর ফলে একটি একটি করে গাড়ি ছাড়তে পারি, মাঝেমাঝে ছোট ছোট গাড়ি ছাড়তে পারি। এটাই এখন টঙ্গী স্টেশন রোড মোড়ে যানজটের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। বিআরটি কর্মকর্তারা বলেছেন ইজতেমার আগে কাজটা শেষ করে দেবে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিআরটি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম বলেন, মিলগেট এলাকায় বটলনেক (প্রশস্ত রাস্তা থেকে সরু হওয়া) আছে। সেখানে ৮০০ মিটার অংশে আমাদের কাজ হচ্ছে বেশ কিছুদিন ধরে। ওই কাজ দুই সপ্তাহ আগে শেষ হওয়ার কথা ছিল। একটু জটিলতা দেখা দেওয়ায় হয়নি। তবে এই সপ্তাহ নাগাদ শেষ হয়ে যাবে। এই কাজটুকু শেষ হয়ে গেলে এখানে যানবাহনের স্পিড আরও বাড়বে।
তিনি বলেন, ইজতেমার মাঠের দিকের রাস্তায় আমাদের ব্যাপক কাজ চলছে। ইজতেমা শুরু হওয়ার আগে ওই জায়গাটা আমরা একটা কাঠামোতে নিয়ে আসব। এরপর আর কোনো অসুবিধা হবে না। এই কাজটা আমরা ডিসেম্বরের মধ্যেই শেষ করে ফেলব। ইজতেমার আগেই রাস্তাটিকে যান চলাচলের উপযোগী করতে আমরা চেষ্টা করছি।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর টঙ্গী ফ্লাইওভারের ঢাকামুখী দুটি লেন উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেদিন তিনি বলেছিলেন আগামী মে-জুনের মধ্যে পুরো প্রকল্পটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited